শেরপুরে জামায়াতে ইসলামী জেলা সেক্রেটারি ও শেরপুর-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী নূরুজ্জামান বাদলের প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় শেরপুর শহরের শহীদ দারোগআলী পৌর পার্কে হাজারো মুসল্লীর উপস্থিতিতে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। উক্ত জানাজা নামাজে এক হৃদয়বিদারক অশ্রুসিক্ত নয়নে জমায়েত হয়ে জামায়াতের এই নেতাকে চিরবিদায় জানায় হাজারো মুসল্লী।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা এটিএম মা’ছুম এর ইমামতিতে অনুষ্ঠিত জানাজায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত জামালপুর-২ আসনের প্রার্থী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. ছামিউল হক ফারুকী, জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ সম্পাদক ইউসুফ ইলাহি, বিডিবির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ রিয়াদ হোসেন, ময়মনসিংহ জেলা আমীর আব্দুল করিম, নেত্রকোনা জেলা আমীর সাদেক আহমেদ হারেজ, সাবেক জেলা আমীর এনামুল হক, শেরপুর জেলার সাবেক আমীর ডা. শাহাদাত হোসেন, জামালপুর জেলার কর্মপরিষদ সদস্য এডভোকেট সামিউল হক, শেরপুর জেলা বিএনপির সাবেক আহবায়ক হজরত আলী, এডভোকেট সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মামুনুর রশীদ পলাশ, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম মাসুদ, শেরপুর সদর আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম, শেরপুর-২ আসনের এমপি প্রার্থী মু. গোলাম কিবরিয়া, জেলা এনসিপির সভাপতি ইঞ্জিনিয়ার লিখন মিয়া, বাংলাদেশ খেলাফত মজলিস শেরপুর জেলা সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল হালিম, এবিপার্টির সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন সিহাব, শাহাজামাল হাসপাতালের এমডি আশরাফুল আলম বুলবুল, জামিয়া সিদ্দিকীয়া মাদ্রাসা তেরাবাজারের মুহতামিম মাওলানা সিদ্দীক আহমদ প্রমুখ।
মরহুম নুরুজ্জামান বাদল এর পরিবারের পক্ষ থেকে মুসল্লীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ভাই মাসাদুর রহমান ও একমাত্র ছেলে নাজমুস সাকিব।
পরে দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হবে শ্রীবরদী সরকারি কলেজ মাঠে।