বিজ্ঞপ্তি
দেশবরেণ্য আলেমে দ্বীন মোমেনশাহীর বালিয়ার পীর আল্লামা গিয়াসউদ্দিনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ
Sunday, 03 February 2013
দেশবরেণ্য আলেমে দ্বীন মোমেনশাহীর বালিয়ার পীর আল্লামা গিয়াসউদ্দিনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ আজ ০৩ ফেব্রুয়ারী এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, মরহুম আল্লামা গিয়াসউদ্দিন সারা জীবন ইসলামী শিক্ষা বিস্তার ও ইসলাম প্রচারের মাধ্যমে ইসলামের বিরাট খেদমত করে গিয়েছেন। তার অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। আল্লাহ তার সকল খেদমত কবুল করে তাকে জান্নাতে উচ্চ মর্যাদা দান করুন।
তিনি মরহুমের শোক সন্তপ্ত পরিবার-পরিজন ও মুরীদগণের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, আল্লাহ তাদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন।