Sunday, 19th May, 2013
Choose Language:

সর্বশেষ
আমীরে জামায়াত/ভারপ্রাপ্ত আমীর বিভাগ
ঢাকা উত্তর সাংগঠনিক জেলার আশুলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার মাওলানা গোলাম মাওলার ইন্তেকালে গভীর শোক প্রকাশ
Tuesday, 28 August 2012
ঢাকা উত্তর সাংগঠনিক জেলার আশুলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার মাওলানা গোলাম মাওলার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ আজ এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, ইঞ্জিনিয়ার মাওলানা গোলাম মাওলা আল্লাহর দ্বীনের জন্য একজন নিবেদিত প্রাণ ব্যক্তি ছিলেন। তিনি একজন সমাজসেবক হিসেবে বহু ধর্মীয় ও সেবামূল কাজের সাথে জড়িত ছিলেন। তার জীবনের সকল নেক আমল কবুল করে আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। তিনি মরহুমের শোক সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, আল্লাহ তাদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন।