বিজ্ঞপ্তি
বগুড়া জেলার গাবতলী পৌরসভা জামায়াতে ইসলামীর সেক্রেটারী ও সাবেক কাউন্সিলর জনাব আবদুল আজিজ এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ
Sunday, 12 August 2012
বগুড়া জেলার গাবতলী পৌরসভা জামায়াতে ইসলামীর সেক্রেটারী ও সাবেক কাউন্সিলর জনাব আবদুল আজিজ এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ আজ এক শোক বাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন মরহুম আবদুল আজিজ আল্লাহর দ্বীনের জন্য একজন নিবেদিত প্রাণ ব্যাক্তি ছিলেন। তার জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতবাসী করার জন্য তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন এবং তার শোক সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, আল্লাহ তাদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন।