আমীরে জামায়াত/ভারপ্রাপ্ত আমীর বিভাগ
বিএনপির নেতা ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী জনাব আবদুল মতিন চৌধুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ
Saturday, 04 August 2012
বিএনপির নেতা ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী জনাব আবদুল মতিন চৌধুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ আজ এক শোকবাণী প্রদান করেছেন।
তিনি শোকবাণীতে বলেন, জনাব আবদুল মতিন চৌধুরীর ইন্তেকালে দেশবাসী একজন প্রবীন নেতাকে হারালো। মরহুম একজন গণতন্ত্রমনা দেশপ্রেমিক ব্যক্তি ছিলেন। তার অবদানের জন্য মানুষ তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
তিনি বলেন, আল্লাহ তার জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতবাসী করুন। তিনি তার শোক-সন্তপ্ত আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।