আমীরে জামায়াত/ভারপ্রাপ্ত আমীর বিভাগ
দেশবরেন্য কথা সাহিত্যিক হুমায়ুন আহমদের ইন্তেকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গভীর শোক
Friday, 20 July 2012
দেশবরেন্য কথা সাহিত্যিক হুমায়ুন আহমদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ আজ ২০ জুলাই-১২ নিম্নোক্ত শোকবাণী প্রদান করেছেন।
\"দেশবরেন্য কথা সাহিত্যিক হুমায়ুন আহমদের ইন্তেকালে আমি গভীর শোক প্রকাশ করছি। তার ইন্তেকালে গোটা জাতি শোকে মুহ্যমান। তার ইন্তেকালে বাংলা সাহিত্যের এক উজ্জল নক্ষত্রের পতন হলো। বাংলা সাহিত্যে তার অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। তার ইন্তেকালে বিরাট এক শূন্যতার সৃষ্টি হলো। তিনি তার শক্তিশালী লেখনীর মাধ্যমে জাতির বিরাট খেদমত করে গিয়েছেন।
আমি তার রুহের মাগফিরাত কামনা করছি এবং তার শোক সন্তপ্ত পরিবার-পরিজন ও ভক্ত-অনুরক্তদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং দোয়া করছি আল্লাহ তাদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন।\"