Wednesday, 19th June, 2013
Choose Language:

সর্বশেষ
আমীরে জামায়াত/ভারপ্রাপ্ত আমীর বিভাগ
প্রেসিডেন্ট নির্বাচনে ইখওয়ানুল মুসলিমিনের রাজনৈতিক শাখা ফ্রিডম এ্যান্ড জাস্টিস পার্টির প্রার্থী ড. মোহাম্মদ মুরসি বিজয়ী হওয়ায় তাকে ও মিশরের জনগণকে আন্তরিক অভিনন্দন
Tuesday, 10 July 2012
মিশরে অনুষ্ঠিত প্রথম ও দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনে ইখওয়ানুল মুসলিমিনের রাজনৈতিক শাখা ফ্রিডম এ্যান্ড জাস্টিস পার্টির প্রার্থী ড. মোহাম্মদ মুরসি বিজয়ী হওয়ায় তাকে ও মিশরের জনগণকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ আজ ১৮ জুন নিম্নোক্ত বিবৃতি প্রদান করেছেন :-
\"মিশরে অনুষ্ঠিত প্রথম ও দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনে ইখওয়ানুল মুসলিমিনের রাজনৈতিক শাখা ফ্রিডম এ্যান্ড জাস্টিস পার্টির প্রার্থী ড. মোহাম্মদ মুরসি বিজয়ী হওয়ায় তাকে ও মিশরের জনগণকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তাদের এ বিজয় ইসলাম ও গণতন্ত্রের বিজয়। দীর্ঘ ষাট বছর যাবৎ স্বৈরশাসনের বিরুদ্ধে সংগ্রাম করে বহু অমূল্য জীবন ও রক্ত দিয়ে আল্লাহর অশেষ রহমতে অবশেষে তারা দ্বিতীয় দফার নির্বাচনেও বিজয় লাভ করেছে। আমরা আশা করি তারা মিশরের জনগণকে একটি ইসলামী ও গণতান্ত্রিক সমাজ উপহার দিতে সক্ষম হবেন। বিভিন্ন ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করে তাদের এ বিজয়ের ফলে সারা বিশ্বের ইসলামী আন্দোলন উৎসাহিত ও অনুপ্রাণিত হবে।
মিশরের ইতিহাসে এ প্রথম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হলো। এ নির্বাচন অন্যান্য মুসলিম দেশের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
আমি আশা করি আগামী দিনগুলোতে মিশরের এখওয়ানুল মুসলিমিনের সরকার ফিলিস্তিন ও আরব বিশ্বসহ মুসলিম উম্মাহর সকল সমস্যার সমাধান করে বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় গৌরবজনক ভূমিকা পালন করতে সক্ষম হবেন। আমি মিশরের নবনির্বাচিত প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুরসির সুস্ব্যাস্থ, দীর্ঘায়ু, সুখী জীবন ও মিশরের জনগণের সুখ, সমৃদ্ধি কামনা করছি।\"