Wednesday, 19th June, 2013
Choose Language:

সর্বশেষ
নীতিমালা
শ্রমিক ও শ্রমনীতি
Wednesday, 29 February 2012
০১. শ্রমিকদের নিুতম বেতন কাঠামো এবং পুরুষ-নারীর বেতনভাতায় সমতা আনয়ন করা হবে। 
০২. ৬৫ বছর বয়সের ঊর্ধ্বে শ্রমিকদের অবসর ভাতা দেয়া হবে। 
০৩. শ্রমিক-কর্মচারীদের প্রয়োজনীয় পেশাগত প্রশিক্ষণ, কর্মরত অবস্থায় দুর্ঘটনায় আহত বা নিহতদের উপযুক্ত ক্ষতিপূরণ এবং স্বল্প বেতনভোগী শ্রমিকদের বাসস্থান, চিকিৎসা ও তাদের সন্তান-সন্ততির শিক্ষার ব্যবস্থা করা হবে।
০৪. শ্রমিকদের দুর্ঘটনা ভাতা প্রদান করা হবে। 
০৫. দেশ থেকে শিশুশ্রম উচ্ছেদ করে তাদের জন্য উপযুক্ত শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন ও সুন্দর পরিবেশের ব্যবস্থা করা হবে।
০৬. গার্মেন্টস শিল্পে নিয়োজিত মহিলা শ্রমিকদের ব্যক্তিগত, আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা নেয়া হবে।
০৭. দেশী-বিদেশী ষড়যন্ত্রের হাত থেকে শ্রমিক স্বার্থ রক্ষা করা হবে।
০৮. মহিলা শ্রমিকদের মাতৃকালীন ছুটি নিশ্চিত করা হবে।