Wednesday, 19th June, 2013
Choose Language:

সর্বশেষ
বিজ্ঞপ্তি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বিশিষ্ট সমাজসেবক ডাঃ আনিসুর রহমানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ
Sunday, 17 February 2013
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বিশিষ্ট সমাজসেবক ডাঃ আনিসুর রহমানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ আজ ১৭ ফেব্রুয়ারী নিম্নোক্ত শোকবাণী প্রদান করেছেনঃ-

\"বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বিশিষ্ট সমাজসেবক ডাঃ আনিসুর রহমানের ইন্তেকালে আমি গভীর শোক প্রকাশ করছি। ডাঃ আনিসুর রহমানের ইন্তেকালে আমরা একজন ঘনিষ্ঠ রাজনৈতিক সহকর্মী ও দ্বীনি ভাইকে হারালাম। ডাঃ আনিসুর রহমান দীর্ঘদিন যাবত বৃহত্তর কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমীর হিসেবে দায়িত্ব পালন করেছেন। কুষ্টিয়া অঞ্চলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক কাজের উন্নতি ও অগ্রগতির পেছনে তার বিরাট অবদান রয়েছে। এ দেশের জনগনের ভোটাধিকারে প্রতিষ্ঠার জন্য স্বৈরশাসনের বিরুদ্ধে পরিচালিত আন্দোলনে মরহুম বিরাট অবদান রেখে গিয়েছেন। তিনি একজন চিকিৎসক হিসেবে মানুষের সেবা করে গিয়েছেন। আল্লাহ তার সকল খেদমত কবুল করে তাকে জান্নাতে উচ্চ মার্যাদা দান করুন।

আমি মরহুমের শোক সন্তপ্ত পরিবার-পরিজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং তাদের এ শোক সহ্য করার তাওফিক দান রুকন।\"