Wednesday, 19th June, 2013
Choose Language:

সর্বশেষ
বিজ্ঞপ্তি
বিশিষ্ট আইনজীবী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এড: এস.এম. আব্দুল হাইয়ের ইন্তেকালে গভীর শোক প্রকাশ
Wednesday, 13 February 2013
বিশিষ্ট আইনজীবী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এড: এস.এম. আব্দুল হাইয়ের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ আজ ১৩ ফেব্রুয়ারী এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, মরহুম এড: এস.এম. আব্দুল হাই আল্লাহর দ্বীনের আন্দোলনের জন্য একজন নিবেদিত প্রাণ নেতা ছিলেন। তিনি দেশের মেহনতি মানুষের মধ্যে ইসলাম কায়েমের আন্দোলন করেছেন। তার সকল নেক আমল কবুল করে আল্লাহ তাকে জান্নাতবাসী করুন।

তিনি মরহুমের শোক সন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, আল্লাহ তাদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন।