বিজ্ঞপ্তি
ডিফেন্স টীমের অন্যতম আইনজীবী জনাব মতিউর রহমান আকন্দকে গ্রেফতার বা হয়রানী না করার জন্য আইনশৃংখলা বাহিনীর প্রতি আন্ত্মর্র্জাতিক অপরাধ আদালত - ১ এর নির্দেশ।
Tuesday, 12 February 2013
আজ ১২ ফেব্রম্নয়ারী আন্ত্মর্জাতিক অপরাধ আদালত - ১ তার এক আদেশে ডিফেন্স টীমের অন্যতম আইনজীবী জনাব মতিউর রহমান আকন্দকে গ্রেফতার বা হয়রানী না করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন। জনাব মতিউর রহমান আকন্দ আন্ত্মর্জাতিক অপরাধ আদালত - ১ এ মিস মামলা নং ১৩/২০১২ এর অভিযুক্ত মাওলানা আব্দুস সোবহানের আইনজীবী।
উলেস্নখ্য গত ৯ ফেব্রম্নয়ারী শনিবার বিকাল ৫.১৫ টার দিকে একদল পুলিশ ব্যারিষ্টার আব্দুর রাজ্জাকের সিটিহার্টস্থ চেম্বারে হানা দেয়। তারা জনাব মতিউর রহমান আকন্দকে খোঁজ করে। ব্যারিষ্টার আব্দুর রাজ্জাক জানান জনাব মতিউর রহমান আকন্দ ডিফেন্স টীমের আইনজীবী। তাকে হয়রানী বা গ্রেফতার করা যাবে না। ইতিপূর্বে ট্রাইব্যুনাল-২ ডিফেন্স টিমের আইনজীবীদের হয়রানী না করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছে। তারপর পুলিশ জনাব আব্দুর রাজ্জাকের চেম্বার থেকে চলে যান।
এরপর ১০ ফেব্রম্নয়ারী ট্রাইব্যুনাল - ১ এ, ডিফেন্স টিমের সদস্যদের হরয়ানী এবং বিশেষ করে জনাব মতিউর রহমান আকন্দকে গ্রেফতার বা হয়রানী না করার নির্দেশনা চেয়ে এক আবেদন পেশ করা হয়। সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিষ্টার আব্দুর রাজ্জাক দরখাস্ত্মের উপর শুনানী করেন। ট্রাইব্যুনাল আবেদনটি গ্রহন করে আজ উপরোক্ত আদেশ জারী করেন। আদেশে সুনির্দিষ্ট আমলযোগ্য কোন ফৌজদারী মামলা ব্যতিরেখে জনাব মতিউর রহমান আকন্দকে গ্রেফতার বা হয়রানী না করার জন্য আইনশৃংখলা বাহিনীর প্রতি নির্দেশ দেয়া হয়।