চলতি বিষয়াবলি
মাহমুদুর রহমানকে হয়রানির প্রতিবাদ পীর মাশায়েখদের; আমার দেশ ইসলামের পক্ষে জেহাদ করছে : ছারছিনা পীর
Thursday, 28 February 2013
আমার দেশ সম্পাদকের নামে মামলা দায়ের ও দেশজুড়ে আমার দেশ পত্রিকায় অগ্নিসংযোগের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন বরিশালের শীর্ষ পর্যায়ের আলেম সমাজ। ভিন্ন ভিন্ন বিবৃতিতে একাধিক আলেম ও পীর সরকারের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, আমার দেশ ও মাহমুদুর রহমানের কিছু হলে দেশজুড়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির ও চরমোনাই দরবার শরীফের পীরে কামেল হজরত মাওলানা সৈয়দ মুফতি ফয়জুল করীম বলেন, বাংলাদেশের ৯০ ভাগ মানুষ মুসলমান। এ দেশে নাস্তিক মুরতাদদের ঠাঁই হতে পারে না। তিনি বলেন, পাঠকপ্রিয় গণমাধ্যম আমার দেশ এবং সময়ের সাহসী কলম সৈনিক মাহমুদুর রহমান ইসলাম, আল কোরআন ও নবী করিম (সা.)-কে কটূক্তিকারীদের বিরুদ্ধে জেহাদ করছেন। তাই আমার দেশ বা মাহমুদুর রহমানের কিছু হলে শুধু দক্ষিণাঞ্চল নয় দেশজুড়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
ছারছিনা দরবার শরীফের পীর শাহ মোহাম্মদ আরিফ বিল্লাহ সিদ্দিকী দেশের সব মুসলমানের প্রতি নাস্তিক মুরতাদদের ঘৃণা করার পাশাপাশি রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, আমার দেশ ইসলামের পক্ষে লড়াই করছে। তাই আমার দেশ বা মাহমুদুর রহমানের বিরুদ্ধে কোনো চক্রান্ত বা জুলুম-নির্যাতন মেনে নেবে না দেশের ধর্মপ্রাণ মুসলিমরা। সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তৌহিদি জনতার সভাপতি আমীর আলহাজ মাওলানা ওবায়দুর রহমান মাহবুব ও সচিব হাফেজ মাওলানা আ. হালিমসহ অন্য নেতারা আমার দেশ-এর বিরুদ্ধে মামলা দায়ের, জীবন নাশের হুমকি প্রদান ও সারাদেশে আমার দেশসহ বিভিন্ন গণমাধ্যমে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন। নেতারা বলেন, আমার দেশ ও মাহমুদুর রহমান সাহসিকতার সঙ্গে ইসলামের পক্ষে লড়াই করছেন। নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধের কারণে শুরু হয়েছে তার বিরুদ্ধে ষড়যন্ত্র। কিন্তু আমার দেশ বা মাহমুদুর রহমানের বিরুদ্ধে কোনো রকম ষড়যন্ত্র মেনে নেয়া হবে না। আমার দেশ বা মাহমুদুর রহমানের কিছু হলে দেশজুড়ে মুসলমান সম্প্রদায় আন্দোলন গড়ে তুলবে।
http://www.amardeshonline.com/pages/details/2013/02/28/190005#.US7vSaJQn6g