বিবৃতি
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান জনাব আবদুল লতিফ নেজামীকে আজ ২৬ ফেব্রম্নয়ারী সন্ধ্যায় অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ
Tuesday, 26 February 2013
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান জনাব আবদুল লতিফ নেজামীকে আজ ২৬ ফেব্রম্নয়ারী সন্ধ্যায় অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান আজ ২৬ ফেব্রম্নয়ারী নিম্নোক্ত বিবৃতি প্রদান করেছেনঃ-
\"ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান জনাব আবদুল লতিফ নেজামীকে আজ ২৬ ফেব্রম্নয়ারী সন্ধ্যায় অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। জনাব আবদুল লতিফ নেজামীকে গ্রেফতারের সময় পুলিশ পল্টন এলাকায় বৃষ্টির মত গুলি বর্ষণ ও লাঠি চার্জ করে বহু নেতাকর্মীকে আহত করে এক ত্রাসের রাজত্ব কায়েম করেছে। পুলিশ যাকে পাচ্ছে তাকেই গ্রেফতার করছে। জনগণের আন্দোলন দমন করার জন্য সরকার সারা দেশেই বিভিন্ন ইসলামী দলের নেতাকর্মী ও আলেমদের গ্রেফতার করছে এবং তাদের বিরম্নদ্ধে মিথ্যা মামলা দায়ের করে তাদের হয়রানি করছে। মাদরাসার অধ্যক্ষ, সুপার, মসজিদের ইমাম ও শিক্ষকদের সরকারের পক্ষ থেকে হুমকি দিয়ে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। সরকার এ কাজে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদেরকে দলীয় কর্মীদের মত ব্যবহার করছে। সরকার অঘোষিতভাবে দেশে বাকশালী শাসন কায়েম করেছে।
সরকারের জুলুম নির্যাতনে দেশের মানুষ অতিষ্ঠ। দেশের জনগণের জানমালের কোন নিরাপত্তা নেই। সরকারের দুঃশাসনের ফলে দেশে এক নৈরাজ্যজনক অবস্থা বিরাজ করছে। সরকারের এ দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়া আজ সকলের ঈমানী দায়িত্ব। এ দায়িত্ব পালনে এগিয়ে আসার জন্য আমি দলমত নির্বিশেষে দেশের জনগণ বিশেষ করে আলেম-ওলামা এবং পীর-মাশায়েখ, ছাত্র-শিÿকসহ সকল পেশাজীবীগণের প্রতি উদাত্ত আহবান জানাচ্ছি।
সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান জনাব আবদুল লতিফ নেজামীসহ গ্রেফতারকৃত সকল রাজবন্দীদের অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি সরকারের প্রতি আহবান জানাচ্ছি।\"