Saturday, 25th May, 2013
Choose Language:

সর্বশেষ
বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) মহাসচিব ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা জনাব শামিম আল মামুনের ইন্ত্মেকালে গভীর শোক প্রকাশ
Tuesday, 26 February 2013
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) মহাসচিব ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা জনাব শামিম আল মামুনের ইন্ত্মেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান আজ ২৬ ফেব্রম্নয়ারী এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, জনাব শামিম আল মামুন একজন গণতন্ত্রমনা দেশপ্রেমিক নেতা ছিলেন। জনগণের ভোটাধিকার ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করে গিয়েছেন।

তিনি তার রম্নহের মাগফিরাত কামনা করেন এবং তার শোক-সন্ত্মপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, আলস্নাহ তাদের এ শোক সহ্য করার তাওফীক দান করম্নন।