বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল জনাব এটিএম আজহারম্নল ইসলাম জামায়াতে ইসলামীর ৪ জন শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতারী পরোয়ানা জারীর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে নিম্নোক্ত বিবৃতি প্রদান করেছেনঃ-
‘‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারী জেনারেল জনাব আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারী জেনারেল জনাব মুহাম্মদ কামারুজ্জামান এবং আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতারী পরোয়ানা জারীর আমি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। সরকারী লোক দ্বারা গঠিত প্রসিকিউশন সেল কর্তৃক কারাবন্দী বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৪ শীর্ষ নেতাকে ১৯৭১ সালে কথিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারী পরোয়ানা জারীর জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পেশকৃত আবেদনটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিযুক্ত বিচারকদের এখতিয়ার নিয়ে মহামান্য হাইকোর্টে একটি রীটের আবেদনের শুনানি চলছে। উক্ত রীট নিষ্পত্তির আগেই ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু উদ্বেগজনক ও ন্যায় বিচারের পরিপন্থি। ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ দমন আইন একটি কালো আইন। এ আইনের ত্রুটিপূর্ণ দিক তুলে ধরে দেশীয় ও আন্তর্জাতিক আইনজ্ঞগণ তাদের মতামত তুলে ধরে এ আইনের কতিপয় ধারা সংশোধনের জন্য সরকারের প্রতি আহবান জানান। সরকার সে সব তোয়াক্কা না করে জামায়াতকে নির্মূল করার ষড়যন্ত্র করছে।

১৯৭৩ সালের কালো আইনের মাধ্যমে তথাকথিত মানবতাবিরোধী অপরাধের বিচারের নামে জামায়াতকে নির্মূল করার সরকারের অপচেষ্টার আমি তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সাথে সরকারের জুলুম ও নির্যাতনের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য আমি দেশবাসীর প্রতি উদাত্ত আহবান জানাচ্ছি।’’

অধ্যাপক মোঃ তাসনীম আলম
সেক্রেটারী, প্রচার বিভাগ
বাংলাদেশ জামায়াতে ইসলামী
26/07/2010 ZwxkÌL eÞKwxmZ
Bangladesh Jamaat-e-Islami
-
Arrest pic of Bangladesh Jamaat-e-Islami top leaders
Ameer-e-Jamaat Maulana Motiur Rahman Nizami is Signing the condolence Book Kept in Pakistan Embassy in Dhaka at the death of Benazir Bhutto
Secretary General of Jamaat-e-islami Bangladesh Ali Ahsan Mohammad Mojaheed Distributes relif goods among the cyclone-hit affected People in Barisal
Secretary General of Jamaat-e-islami Bangladesh Ali Ahsan Mohammad Mojaheed Distributes relif goods among the flood affected People
Jamaat Rally against Israeli Unlawful War
Ameer of Bangladesh Jamaat-e-islami is signing the condolence book kept in Palestinian Embassy in Dhaka.
owBU iøwe | owgþèßwBg | ÌjwMwËjwM
KxekwBU 2008 gwvlwËbm RwiwtwËZ Bolwiy